বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি, মাসুম সম্পাদক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের ১১তম পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শেষ হয়েছে। এবার সভাপতি পদে তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নির্বাচন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ চলে।এবারের নির্বাচনে ০৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী হয়েছিলেন। তবে চারাটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে ০৩ জন, সাধারণ সম্পাদক ০৩ জন, সহ-সভাপতি ০২ জন, সহ সাধারণ সম্পাদক ০২ জন, কোষাধ্যক্ষ ০২ জন সহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে তোবারক হোসেন খোকন (দৈনিক যুগান্তর), সহ- সভাপতি পদে মো. মোহন মিয়া (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত আহমেদ রাসেল (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কালিদাস সাহা বাবু (দৈনিক নাগরিক ভাবনা) নির্বাচিত হয়েছেন।এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং (সমকাল নিউজ ২৪ ডটকম),নির্বাহী সদস্য (১) পদে ধ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য (২) জুয়েল রানা (দৈনিক সকালের সময়) ও নির্বাহী সদস্য (৩) আল নোমান শান্ত (দৈনিক কালের কন্ঠ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।উক্ত নির্বাচন পরিচালনায় ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুল তালুকদার।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit