শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

নওগাঁয় তারুন্যের উৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View
নওগাঁ প্রতিনিধি: নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে নওগাঁয় তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় নওগাঁ সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে উৎসব কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
আলোচনা সভায় অন্যানের মধ্যে নওগাঁ ১৪ বিজিবি‘র অধিনায়ক লে.কর্ণেল ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসান ভুইঁয়া, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ, নওগাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জিবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের উপর গুরুত্ব আরোপ করেন। এসময় জানানো হয়, তারুন্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত জেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit