শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

মনিরামপুরে বিএনপি নেতা আকবরের ইন্তিকাল,শোক জ্ঞাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবর আলী ইন্তিকাল করেছেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। লিভার জন্ডিসে ভূগে শনিবার সকাল সাতটার দিকে বিজয়রামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তিাকল করেন। দুপুরে মনিরামপুর মহিলা মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবর আলী বেশকিছুদিন যাবত লিভার জন্ডিসে আক্রান্ত হন। শুক্রবার যশোরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তার দেহের পরিক্ষা নিরীক্ষা করানো হয়। শনিবার সকালে তিনি ইন্তিকাল করেন।আকবর আলীর বড় ছেলে আব্দুল্লাহ আল মামুনের ইমামতিতে দুপুরে মহিলা মাদ্র্সাা মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ দিকে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাসসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা আকবরের বাড়িতে গিয়ে রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান।

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit