শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

শার্শার গোড়পাড়া স্কুল মাঠে শার্শা কল্যান সমিতি’র উদ্যেগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

মনিরুল ইসলাম মনি ,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা কল্যান সমিতি’র উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন এই মেডিকেল ক্যম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় শার্শার গোড়পাড়া প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যদেন প্রধান অতিথি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান,মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল,মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউপিচেয়ারম্যান সেলিম শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রেজা বাপ্পি,মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফার হোসেন,গোড়পাড়া প্রাইমারী স্বুলের প্রধান শিক্ষক আহসান হাবিব, আলহাজ্ব আনছারুল হক প্রমুখ।

শার্শা কল্যান সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, শার্শা কল্যান সমিতি একটি অরাজনৈতিক ও অলাভ জনক প্রতিষ্ঠান । এই সমিতির পক্ষ থেকে ১৫জন অভিজ্ঞ ডাক্তার সকাল ১০থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ৫শতাধিকের বেশি রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন এর মধ্যে নাক,কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোঃ আখতারুজ্জামান, অর্থপেডিক্স ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ শার্শা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ ইকবাল হোসেন,ডেন্টাল বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ নাসিম জামান রিফাত, ডাক্তার তাসলিমা রহমান সেজুতি, ডাক্তার কে এম সেলিম মাহমুদ, ডাক্তার মোঃ হাসানুজ্জামান, ডাঃ সিনথিয়া জেরিন, ডাঃ শিমুল হোসেন, ডাঃ আহমেদ রুবায়েত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit