শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

বরিশালে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বরিশালে যাত্রীবাহী দুটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা যাবত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহী শ্যামলী, এসই পরিবহনের দুটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit