বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা সবগুলো মামলায় সম্প্রতি খালাস পান তিনি। তার আগমনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহু নেতাকর্মী উপস্থিত হন।

বিমানবন্দর থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মুরাদনগর গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করতে যাবেন।

মোফাজ্জল হোসেন কায়কোবাদ ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দুবারের সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনকে ১ লাখ ৭ হাজার ৫১১ ভোটে পরাজিত করেছিলেন।

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির হয়ে একই আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ১ লাখ ২৪ হাজার ৩৮৬ ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহু নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit