বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সচিবালয়ে আগুনে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, সুরক্ষা বাড়াতে চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা জোরদার এবং অগ্নি প্রতিরোধ সুরক্ষা বাড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর পৃথক চিঠি পাঠানো হয়। চিঠি দু’টি পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

পুলিশ বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি এ কোর্টে রক্ষিত।

‘আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিক সেবা দেওয়া এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরি। ’

এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা জোরদার করতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনপূর্বক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এ বিষয়ে আনুষঙ্গিক কার্য সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালককে পাঠানো চিঠিতে বলা হয়, বিচার সংশ্লিষ্ট এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধি এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়া অতীব জরুরি।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বাড়ানো এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit