শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

লালমনিরহাটে স্বাস্থ্যকর শহর গ্রাম কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি  : লালমনিরহাটে স্বাস্থ্যকর গ্রাম করি, শিশুদের ভবিষ্যৎ এগিয়ে রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহর গ্রাম) কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ইং) সন্ধ্যায় জেলা শহরের জেলা পরিষদ মিলায়তনে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর যৌথ উদ্যোগে এবং কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার (GCC) মাধ্যমে পরিচালিত “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহরে গ্রাম কর্মসূচী) লালমনিরহাট জেলার গ্রামীণ ও শহরতলির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২২ সাল থেকে কাজ করে আসছে। চার বছরব্যাপী (২০২২-২০২৬) এই প্রকল্পটি লালমনিরহাট সদর এবং আদিতমারী উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ১,৫৭,০০০ পরিবারের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ বৃদ্ধি করে শিশুর খর্বকায় হ্রাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যার ফলে শিশুর খর্বকায় ৩০.৯০% থেকে ২৭.৮০% হ্রাস পেয়েছে।

শিশুদের পুষ্টি এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।  নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি। প্রতিবন্ধী শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্য ও পুষ্টিসেবার সুযোগ বৃদ্ধি। স্থানীয় উদ্যোক্তা এবং বাজার ব্যবস্থার উন্নয়ন। প্রাকৃতিক দুর্যোগ প্রভাব মোকাবেলায় লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি হেলদি ভিলেজ ইন আরবান প্রকল্পের মূল লক্ষ্য ছিল।ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা সঞ্চালনায়, উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডা.মিঠুন গুপ্ত, ওয়াস ভ্যালুচে ইন স্পেশালিস্ট আমিনুল ইসলাম মৃধা, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিউটিশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট ড. তোফায়েল মোহাম্মদ আলমগীর আজাদ, মিল স্পেশালিস্ট হাফিজুর রহমান সহ জেলায় সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit