শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাংলাদেশিদের ফেরত পাঠাল মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১-এ নামার পর ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেট সদস্যদের সংকেতের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ একদল বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। এর মধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাদের নাম ও সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান কেএলআইএ টার্মিনাল-১ এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ।

বিবৃতিতে বলা হয়, এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেট সদস্যদের সংকেতের জন্য অপেক্ষা করতে যায়। সেখানে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিমানবন্দরের ভেতরে থাকা ফাস্ট ফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে সময় পার করছিলেন। কেউ কেউ আবার দোকান থেকে পানীয় কিনে দুই দিন ধরে অবস্থান করছিলেন। পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ইমিগ্রেশন বিভাগ দ্বারা গঠিত একটি নিরীক্ষণ দল বিশেষ করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এজেন্সির তদন্ত কাউন্টারে যাওয়ার আগে দীর্ঘ সময় নেওয়া ভ্রমণকারীদের শনাক্ত করতে বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন বিদেশিদের সাবধানে পরীক্ষা করবে।

তিনি আরও বলেন, তদন্তে দেখা গেছে- কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে আসার পরেও ইমিগ্রেশন কাউন্টারে যায়নি, আসলে কাউন্টার সেটিং সিন্ডিকেটের সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এবং তাদের প্রবেশ সন্দেহজনক বলে মনে করা হয়, তাদের সরাসরি ইমিগ্রেশন থেকে দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কাউন্টার সেটিং বা বিশেষ কাউন্টার লেনের পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করতে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইমিগ্রেশন বিভাগের ৫০ জন প্রয়োগকারীকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া এসপিআরএম এই কাউন্টার সেটিংয়ে যুক্ত থাকায় সিন্ডিকেটের আরও ১০ জন এজেন্টকেও গ্রেফতার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit