বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেক প্রতারক পালিয়ে যায়।গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে সোমবার ২৩ ডিসেম্বর রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামে অভিযান চালিয়ে এসব জাল ডলার ও টাকা জব্দ করা হয়।  জানা যায়, অভিযানে ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার, ২৫০টি এক হাজার (আড়াই লাখ) জাল টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জাল ডলার ও টাকাসহ আটক করে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।  

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit