শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

নড়াইলবাসী দেখতে পেল প্রথম যাত্রীবাহী ট্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : নড়াইল রেলস্টেশনে মঙ্গলবার সকাল ৭টায় হুইসেল বাজিয়ে যাত্রীবাহী ট্রেন থামল। নড়াইলবাসী দেখতে পেল প্রথম যাত্রীবাহী ট্রেন। মুহূর্তের মধ্যেই আনন্দের সঙ্গে কাঙ্ক্ষিত ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। এ উদ্বোধনী যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে নড়াইলের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলো। নানাভাবে সাজানো হয়েছিল ট্রেনটি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে নড়াইলের ওপর দিয়ে প্রথম ট্রেনটি যায়। ট্রেনে এলাকার লোকেরা দ্রুততম সময়ে যাতায়াত করতে পেরে বেজায় খুশি। নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেলপথে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলেন নড়াইলবাসী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা- বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চলল নড়াইলের বুকের ওপর দিয়ে। এ রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চলাচল করবে।

নড়াইল রেলস্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নড়াইলের মানুষ ট্রেনে মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা যেতে পারবেন। রেলের দেওয়া সময়সূচি অনুসারে- জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টায়। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। দিনে দুবার ঢাকা-খুলনা ও ঢাকা- বেনাপোল পথে চলাচল করবে দুটি ট্রেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit