শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে ২ পর্যটক নিঁখোজ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ এবং ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার।

নিখোঁজ দুজন হলেন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬)। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তাঁর সাথে আসা সহপাঠীরা। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের মাসিতো ভাই। তাদের সাথে আসা সহপাঠীর প্রীতম ঘোষ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে।

কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। এদিকে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিখোঁজ দুই কিশোর পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit