শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

চৌগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌগাছা উপজেলা শাখার সভাপতি তুহিনুর রহমান তুহিন। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান।

সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি আবু জার রহমানের পরিচালনায় বক্তৃতা করেন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা. গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা. নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ২৫ ও ২৬ শেসনের জন্য চৌগাছা উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতিদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মালেক খানবলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে।

তিনি আরও বলেন, যারা দ্বীন কায়েম করেছেন তাদের অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ যেদিকে যায়, সেদিকেই সফলতা আসে। শ্রমজীবী মানুষেরা খুবই সহজ-সরল। পৃথিবীর ইতিহাসে যেখানে পরিবর্তন এসেছে, সেখানে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit