শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

চৌগাছায় পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ আটক ২

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাছ চাষের জন্য পুকুর ও সম্পাত্তি দখল করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন।এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, কাদবিলা গ্রামের এডভোকেট যতীনময় মিত্র ও সাবেক সচিব সুব্রত রায় মিত্র মালিকানাধীন পুকুর ও সম্পত্তি লিজি নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবৎ গোলযোগ চলে আসছিল। ঘটনার দিনওয়ার্ড বিএনপ্#ি৩৯;র সাবেক সভাপতি আবুল কাশেম গ্রুপ ও কাবিলা ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি আব্দুস সালাম গ্রুপের নেতাকর্মীরাসংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় গ্রুপের অনন্ত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাঁদবিলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৬৫) তার ছেলে মফিজুর রহমান (৩৫),আজিজুর রহমান (৪০) ও হাফিজুর রহমান (২৫) কে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁদবিলা গ্রামের আব্দুল আজিজের ছেলে মকবুল হোনেস (৩৮) কে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকে মহেশপুর, কোটদাঁপুরসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছেন বলে জনান এলাকাবাসী।আহত আবুল হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, আমার দুই ছেলে প্রবাস থেকে সম্প্রতি বাড়ী এসেছে। ঘটনার দিন সকালে আমর ৩ ছেলেকে নিয়ে নতুন ইট কেনার জন্য পাশের মোল্লা ভাটাই যায়।সেখান থেকে আমরা বাড়ী ফিরছিলাম। আমরা কাদবিলা ঝাউতলা বাজারের পাশে এডভোকেট যতীনময় মিত্রে পুকুর পাড়ে পৌছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা কাদবিলা গ্রামের মৃত আব্দুস সেবহান আলীর ছেলে আব্দুস ছালাম ও তার পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা আমাদের উপর অন্যায়ভাবে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র,লাঠিসোটা দিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। আমরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজনছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসেন।পরে আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রের্ফাড করেন। বর্তমানে তারা যশোর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার ইসলাম বলেন, আহতদের মধ্যে ৪ জনের আবস্থা গুরুতর তাই তাদেরকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয়েছে।চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলছে।
কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit