রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

শিক্ষার্থী প্রত্যয় নিহতে দায়ী চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার বাসের ধাক্কায় নিহতের ঘটনায় দায়ী বাস চালককে গ্রেফতারসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠীরা।

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, গতকাল শনিবার বন্ধুদের সাথে খেজুরের রস খেতে গিয়ে বাইসাইকেলেযোগে সাভার সিআরপিতে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মডেল মসজিদের বিপরীতে ঠিকানা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ ঠিকানা পরিবহনের ওই বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। তাই, দ্রুততম সময়ে ঘাতক চালককে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit