শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট ইরানের যে প্রযুক্তি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে সবশেষ দেখা গেছে এক বছরেরও বেশি সময় আগে। আর চলতি বছরে ভারত সফরের পর আর জাতীয় দলে দেখা মেলেনি সাকিব আল হাসানের। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দুজনের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (২১ ডিসেম্বর) মিরপুরে এ প্রসঙ্গে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বোর্ড প্রধান। বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’তবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি।

তামিমের প্রসঙ্গেও একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি, ‘তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। তবে এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান সফরে ভারত অনীহা জানানোয় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit