শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট ইরানের যে প্রযুক্তি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১২ ম্যাচে নবম হার, আরও তলানিতে নেমে গেলো ম্যানসিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির অবস্থা একেবারেই হতাশাজনক। ইউরোপের অন্যতম শক্তিশালী দলটির এমন দুর্দশা হবে, কে-ই বা জানতো। একই বৃত্তে ঘুরপাক খেতে খেতে হেরেই চলেছে একের পর এক ম্যাচ। সর্বশেষ শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হারলো সিটিজেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে নবম হার দেখলো সিটি। 

এই হারের ফলে টানা চার মৌসুমে লিগ জেতা সিটির ট্রফি ধরে রাখার সম্ভাবনা আরও কমে গেল। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিততে অবশ্য অলৌকিক কিছুই করতে হবে সিটিকে। এই হারের পর তালিকার ছয়ে নেমে যাওয়া সিটির পয়েন্ট ১৭ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ৬ হারে ২৭। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ ম্যাচ বেশি খেলে পেপ গার্দিওলার দল পিছিয়ে আছে ৯ পয়েন্টে।
 
ভিলা পার্কে শুরুতেই ম্যানচেস্টার সিটির ডেরায় হানা দেয় অ্যাস্টন ভিলা। স্বাগতিকদের পরপর গোলের প্রচেষ্টা রুখে দেয় গোলরক্ষক স্টেফান ওর্তেগা। শুরুর এই ধাক্ক সামলে বল দখলে রেখে অবশ্য ভালোই খেলছিল সিটি। কিন্তু ম্যাচের গতিপথ পাল্টে যায় ১৬ মিনিটে। ইউরি টিলেমানসের অসাধরণ এক পাস ধরে বল নিয়ে সিটির বক্সে ঢুকে পড়েন মরগান রজার্স। এরপর বল বাড়িয়ে দেন দুরানকে। বাকি কাজটা সহজেই সারেন কলম্বিয়ান এই ফরোয়ার্ড।  
 
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও কোনও কাজ হয়নি। বলের দখল রেখে আক্রমণে যাচ্ছিল ঠিকই, কিন্তু দলকে সমতায় ফেরানোর জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। এর মধ্যে অ্যাস্টন ভিলাও সিটিকে চাপে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু বিরতির আগে গোল পায়নি।
 
বিরতির পর ম্যাচের চিত্র আগের মতোই। শুরুর কয়েক মিনিটে সিটির চেয়ে অ্যাস্টন ভিলাই ভীতি ছড়িয়েছে বেশি। কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থ হয়েছে তারা। এর মধ্যে অবশ্য একবার লক্ষ্যভেদ করেও ফেলেছিল ভিলা। তবে অফসাইডের কারণে গোলটি শেষ পর্যন্ত আর পাওয়া হয়নি তাদের।
 
৬০ মিনিটে সিটি রক্ষণে হানা দেয় অ্যাস্টন ভিলা। ওয়ান টাচ ফুটবলের সৌন্দর্য ছড়ানোর পর রজার্সের নেওয়া শট প্রতিহত হয় পোস্টে লেগে। সে যাত্রায় না পারলেও ৫ মিনিট পর আর ভুল হয়নি স্বাগতিকদের। 
 
আরেকটি দুর্দান্ত আক্রমণ থেকে জন ম্যাকগিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন রজার্স। এই গোলের পরই সিটির জন্য ম্যাচ একরকম শেষ হয়ে যায়। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। যোগ করা সময়ে ফিল ফোডেন গোল করলেও হার এড়াতে পারেনি সিটিজেনরা। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit