সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

চৌগাছায় মতবিনিময় সভায় তথ্য অধিকার আইনের লক্ষ্যই হলো দূর্নীতি কমানো তথ্য কমিশন সচিব

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : তথ্য কমিশনের সচিব মো: আরিফ বলেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমুলক সুশান প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরী। এ আইনের লক্ষ্য হলো দেশের দূর্নীতি কমানো।শনিবার (২১ ডিসেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, সকল ক্ষেত্রে সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য উপস্থাপনে নিরাপত্তা নিশ্চিত হলে দুর্নীতি কমে আসবে।বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসচেতনতা বাড়ানো,দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নি®পত্তিতে যত্নবান হতে হবে।এজন্য তথ্য অবমুক্তকরণ নীতিমালা জরুরী। এ লক্ষে বর্তমান অন্তর্বতীকালিন সরকার নির্লসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসক) হেলাল আহমেদ, সহকারি প্রোগ্রামার তরিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ স¤পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, আশরাফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আশরাফ, অ্যাড.রাজু আহমেদ প্রমুখ।

আমাদের দেশের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনতে পারলে দূর্নীতি কমবে বলে মন্তব্য করেন আলোচকরা।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চৌগাছা থানার ওসি পায়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহামুদা খানম, যুবউন্নয়ন কর্তকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন সহ কমিটির সকল সদস্য,সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও সুধীজন।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit