মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চৌগাছায় ট্রাক ভিড়িয়ে হালের গরু চুরি

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় মতিয়ার রহমান নামের এক কৃষকের হালের গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শনিবার (২১ ডিসেম্ব) ভোরে উপজেলা পাশাপোল ইউনিয়নের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মতিয়ার রহমান দশপাকিয়া গ্রামের ইয়াসিন গাজীর ছেলে। তিনি পেশায় এক জন কৃষক।ভুক্তভোগী কৃষক মতিয়ার রহমান জানান, ঘটনার রাতে অন্যদিনের ন্যায় গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। এর পর রাত ৩ টার দিকে চোরেরা তার ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে একটি মিনি ট্রাক ভিড়িয়ে দিয়ে তারহালের গরু উঠায়।

এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ডাক চিৎকার করেন। প্রতিবেশিরা তার ডাক শুনে এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি বুঝতে পেরে চোরচক্রের সদস্যরা গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। তার চুরি যাওয়া হালের গরুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে দাবী করেন তিনি।চৌগাছা থানার ওসি পায়েল হােেসন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit