বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বনানীর একটি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে।

ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। এরপর ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit