শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

জার্মানিতে মার্কেটে ঢুকে গেল গাড়ি: নিহত ২, আহত ৬৮

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে হঠাৎ একটি প্রাইভেট কার ঢুকে পড়ে। এসময় গাড়িটি প্রায় ৭০ জন মানুষকে চাপা দেয়। এতে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ জন।

শনিবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ম্যাগডিবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ জানিয়েছেন, ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়া একটি প্রাইভেটকারের চাপায় শিশুসহ একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। সেই সঙ্গে এ ঘটনায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হওয়া ছাড়াও ৬৮ জন আহত হয়েছেন। হতাহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম দুটি জানায়, ম্যাগডিবার্গ হলো স্যাক্সনি-আনহাল্টের রাজধানী। এটি জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অবস্থিত।

এদিকে গাড়িচাপা দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানির পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি একজন চিকিৎসক। ২০০৬ সাল থেকে সৌদি আরবের ওই নাগরিক বৈধতা নিয়ে জার্মানিতে বসবাস করছেন বলে জানিয়েছেন স্যাক্সনি-আনহাল্টের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিসচাং।

স্যাক্সনির প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ বলেছেন, ভিডিও ফুটেজে দেখা গেছে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মার্কেটে অনেক মানুষের ভিড় ছিল। হঠাৎ করে একটি গাড়ি ভেতরে ঢুকে অনেক মানুষকে চাপা দেয়। এ দুর্ঘটনার পর সেখানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিবিসির বার্লিন সংবাদদাতা জেসিকা পার্কার বলেছেন, অনেক জার্মানদের জন্য এটি কিছু বেদনাদায়ক স্মৃতির জন্ম দেবে। সূত্র: বিবিসি ও সিএনএন

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit