শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

রাশিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি : পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, তার ২৫ বছরের শাসনামলে তিনি রাশিয়াকে ধ্বংসের প্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুতিন জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময় বিশ্ব নেতারা রাশিয়ার প্রতি সদয় ছিলেন, যতক্ষণ না তিনি পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছেন। পুতিন বলেন, ‘আমি শুধু রাশিয়াকে রক্ষা করিনি, বরং আমরা ধ্বংসের কিনারা থেকে ফিরে এসেছি। যা ঘটছিল, তা আমাদের সার্বভৌমত্ব হারানোর দিকে ঠেলে দিচ্ছিল। আর সার্বভৌমত্ব ছাড়া রাশিয়া কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না।’

পশ্চিমাদের সমালোচনা
পুতিন বলেন, পশ্চিমা নেতারা বরিস ইয়েলৎসিনকে পিঠ চাপড়ে সমর্থন দিয়েছিলেন। কিন্তু যখন তিনি যুগোস্লাভিয়ার পক্ষে কথা বললেন এবং বেলগ্রেডে হামলার বিরুদ্ধে মত প্রকাশ করলেন, তখন তারা তার বিরোধিতা শুরু করেন।

তিনি আরও বলেন, রাশিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। এই রাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম।

ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য
সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, আরও আগে মস্কোর ইউক্রেন আক্রমণ করা উচিত ছিল। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।’

পুতিনের এ বক্তব্য বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। বক্তব্যে তিনি তার শাসনের সাফল্য ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানকে তুলে ধরার চেষ্টা করেছেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit