শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন যুবক প্রাইভেটকার যোগে জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ সবাই হতাহত হয়েছেন।

জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার বলেন, “এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit