শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট ইরানের যে প্রযুক্তি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হরেক রকম শীতের পিঠা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত মানেই ছাঁটা চালের গুঁড়িতে হরেক রকম পিঠা। তবে এখন নগরীর সুপার শপগুলোতে চালের গুঁড়া পাবেন। আর তা দিয়েই এই শীতে উপভোগ করতে পারেন গ্রাম্য স্বাদের পিঠা। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফাহা হোসাইন।

হাতছাড়া পিঠা

উপকরণ

চালের গুঁড়া- ১ কাপ

ডিম- ১টি

লবণ- ১/৩ চা চামচ

পানি- ২ কাপ

তেল- ১ টেবল চামচ

প্রণালি

একটি তেলতেলে মসৃণ প্যানে তেলে চুবানো কাপড় দিয়ে পুরো প্যানটা মুছে নিতে হবে। এবার একটি খোলামেলা পাত্রে চালের গুঁড়া, ডিম, লবণ এবং পানি মিশিয়ে বেটার করে নিন। খুব হালকা আঁচে চুলায় প্যান বসিয়ে তাতে বেটারে চুবানো হাত ঝেড়ে পাতলা রুটির মতো আবরণ হয়ে আসলে, তা খুন্তি দিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিলেই হয়ে গেল হাতঝাড়া পিঠা। প্রক্রিয়াটি বার বার অনুসরণ করেই পিঠাগুলো তৈরি করতে পারেন।

নারকেলের পুলি পিঠা

উপকরণ

নারকেল কোরানো- ১ কাপ

চালের গুঁড়া- ১ কাপ

চিনি- ৪ টেবিল চামচ

ময়দা- ৪ টেবিল চামচ

পানি- ১ কাপ

লবণ- ১/২ চা চামচ

তেল- ১ কাপ

প্রণালি

প্রথমে একটা প্যানে কোরানো নারিকেল ও চিনি এক সঙ্গে দিয়ে পুর তৈরি করে নিন। ১ কাপ পানি ফুটিয়ে চালের গুঁড়ি ও ময়দা দিয়ে খামির তৈরি করে নিন। চালের গুঁড়ি সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন। ছোট ছোট লেচি কেটে পুর ভরে মুখ বন্ধ করে পুলি বানিয়ে নিন। বানানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলুন।

ছাইন্না পিঠা/ম্যারা পিঠা

উপকরণ

চালের গুঁড়া- ১ কাপ

গুড়- ১ কাপ

নারকেল কোরানো- ১ কাপ

লবণ- ১/৩ চা চামচ

পানি- ২ কাপ

ঘি- সামান্য

প্রণালি

প্রথমে একটি হাঁড়িতে ২ কাপ পানিতে ১ কাপ গুড় দিয়ে জ্বাল দিয়ে, বল্গ আসলে তাতে চালের গুঁড়া, লবণ এবং নারকেল কোরানো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলা বন্ধ করে ১/২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এবার হাতে ঘি মাখিয়ে মিশ্রণটির ময়ান বানিয়ে পছন্দের আকারে গড়ে নিয়ে, গরম পানির ওপর স্টিমার বসিয়ে সব পিঠা স্টিম করতে হবে ২০ মিনিট, ঠান্ডা হয়ে এলে পরিবেশন করুন।

ছাঁচের পিঠা

উপকরণ

চালের গুঁড়া- ১ কাপ

ডিম- ২টি

চিনি- ৩ টেবল চামচ

লবণ- ১/৩ চা চামচ

পানি- ২/৩ কাপ

তেল- ৩ কাপ

পিঠার ছাঁচ- ১টি

প্রণালি

প্রথমে তেল ছাড়া বাকি সব খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে বেটার করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। অন্যদিকে অল্প আঁচে তেলে পিঠার ছাঁচ ডুবিয়ে রাখুন অনেকক্ষণ সময় ধরে, এবার গরম ছাঁচের ৯০ শতাংশ বেটারে চুবিয়ে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে পিঠার ছাঁচকে তেলের মধ্যেই হালকা ঝাঁকুনি দিলেই পিঠা ছুটে আলাদা হয়ে যাবে, এবার পিঠা ভেজে তেল ঝরিয়ে নিন, পরের পিঠা দেওয়ার জন্য একইভাবে পিঠার ছাঁচ গরম তেলে ডুবিয়ে রাখুন ১ মিনিট।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit