শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিআরটিএকে হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : যানবাহনের ফিটনেস পরীক্ষা ও ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) এক মাসের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এই এক মাসের মধ্যে নিজেদের অবস্থার উন্নতি না করতে পারলে বিআরটিএ’র বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভায় এ কথা বলেন ফাওজুল কবির খান।

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে, সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে।

ফাওজুল কবির বলেন, ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে।

এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয়, এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকরা গুলশানে ঢাকার চাকা যেভাবে চলে, সেই আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মে মাসের মধ্যে ২০ বছরের পুরোনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে। এটা পরিবহনমালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাঁরা যদি এ ক্ষেত্রে ব্যাংকঋণ পেতে আগ্রহী, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।

সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা, পরিবহন খাতের মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit