শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

হাসিনা-টিউলিপের রাশিয়া সফর ও ৪ বিলিয়ন পাউন্ড ঘুস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের চুক্তিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এই চুক্তিতে ৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুস নিয়েছেন তারা। যার তদন্ত এখন চলমান। খবর ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম ডেইলি মেইলের। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। তবে টিউলিপের জন্মভূমি বাংলাদেশে তার বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

ঘটনা ২০১৩ সালের। সে সসময় তৎকালীন লেবার পার্টির সংসদীয় প্রার্থী ছিলেন টিউলিপ। তখন পর্যন্ত সরকারী প্রতিনিধিদল থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন ছিলেন তিনি। কিন্তু তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে পুতিন এবং খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে ছিলেন টিউলিপ। যেখানে হাসিখুশি মিস সিদ্দিকের ছবি দেখা গেছে। টিউলিপের রাশিয়া সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এসময় রাশিয়ার সঙ্গে ১ বিলিয়ন পাউন্ড অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগে উভয় রাষ্ট্রপ্রধান একে অপরের দেশের প্রশংসা করে বক্তৃতা দিয়েছিলেন। পরবর্তীতে এই দু’দেশের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ চুক্তি হয়। যেখানে ৪ বিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, ‘টিউলিপ এমপি হওয়ার ১১ বছর আগের ঘটনা এটি। টিউলিপ শুধুমাত্র তার খালাকে দেখতে এবং তার পরিবারের সাথে সময় কাটাতে রাশিয়া গিয়েছিলেন। পারিবারিক সদস্য হওয়ার বাইরে তিনি যে কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাতে তার কোনো ভূমিকা ছিল না।’

দলের আরেক মুখপাত্র টোরি বলেছেন, ‘এই ছবিগুলো টিউলিপ সিদ্দিকের তথাকথিত পারিবারিক মস্কো সফরের পরিস্থিতি সম্পর্কে কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করে। এক দশকেরও বেশি সময় পরে, মিসেস সিদ্দিকের সফর এবং এই ছবির পিছনের সত্যতা সম্পর্কে পরিষ্কার হওয়ার সময় এসেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit