শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

এক মাসের মধ্যে সেবায় উন্নতি না হলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা : ফাওজুল কবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে দেশের পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‌‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে।

ফাওজুল কবির বলেন, ঢাকায় যেসব জায়গায় যানজট হয়, সেগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে রেলক্রসিং ও ফ্লাইওভারে ওঠা-নামার স্থানে যানজট হয়। ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, স্কুলবাস চালুর একটা প্রস্তাব আছে। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেব। তাদের সঙ্গে বৈঠকে বসবো। এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয়, এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকেরা গুলশানে ঢাকা চাকা যেভাবে চলে, সে আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন।

ব্রিফিংয়ের এক পর্যায়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহছানুল হক জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাস রুট র‍্যাশনালাইজেশনের আওতায় নয়টি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা শুরু হবে।

পরে উপদেষ্টা ফাওজুল কবির জানান, মে মাসের মধ্যে ২০ বছরের পুরনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে। এটা পরিবহন মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তারা যদি এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে আগ্রহী হয়, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit