রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডের অর্থনীতিতে মন্দার আঘাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মন্দার কবলে পড়েছে নিউজিল্যান্ডের অর্থনীতি। তৃতীয় প্রান্তিকেও দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমেছে। এমন পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ শিগগির সুদের হার আরও কমানোর সিদ্ধান্ত নেবে।

এমন খবরের পরই নিউজিল্যান্ডের মুদ্রার দাম কমে দুই বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এখন বাজার বিবেচনায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে সুদের হার ১২৫ পয়েন্টভিত্তিতে কমিয়ে ৪ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি কমেছে ১ শতাংশ, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

ক্যাপিটাল ইকোনমিক-এর অর্থনীতিবিদ অভিজিৎ সূর্য বলেছেন, অর্থনৈতিক অবস্থা প্রত্যাশার চেয়ে অনেকে বেশি খারাপ হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার অর্থমন্ত্রী নিকোলা উইলিস অর্থনৈতিক সংকোচনে ভূমিকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দিকে আঙুল তুলেছেন।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit