সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

অর্ধকোটি টাকার নেশার ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ :দিনাজপুরের ঘোড়াঘাটে নেশাজাতীয় ২২ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক করা টাপেন্টাডল ট্যাবলের স্থানীয় বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে থানা পুলিশ। সেখানে রাত সাড়ে ১০টায় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল জব্দ করে পুলিশ। এ সময় আবু হায়াত ও আখিনুর মিয়া নামে দুজনকে আটক করা হয়। আটক দুজন মাদক কারবারি বলে জানায় পুলিশ। এছাড়া আটক করা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। 

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছে। তারা খুচরা এবং পাইকারি দুইভাবেই মাদক বিক্রি করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটক দুজনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit