বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাগড়াছড়িতে “মাত্রা”র উদ্যােগে সেলাই মেশিন, শীতবস্ত্র, শিক্ষা উপকরন বিতরন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাত্রা,নারীর স্বস্তির যাত্রা ” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন, মেধাবী গরিব শিক্ষার্থীর পড়ালেখার জন্য স্কুল ড্রেস,শিক্ষা উপকরন  অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন মাএা । 

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে মাএার পরিচালক  গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন এর উদ্যােগে খাগড়াছড়ি জেলার অসহায় দু:স্থ  পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিনামূল্যে ১২টি সেলাই মেশিন, ১০০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনে ৩৫জন অনাথ শিশুদের মাঝে সারাবছরের শিক্ষা সামগ্রী,৫৩জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস তুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম,  মাএার পরিচালক  গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন,খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক শাপলা দেবী এিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.জসীম উদ্দিন জয়নাল,সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাড়ানোর যেই মন-মানসিকতা তা আসলে সবার মাঝে থাকা উচিৎ এবং একজন নারী হিসেবে পাহাড়ের এই তৃণমূল পর্যায়ে এসব সামগ্রী বিতরন কার্যক্রম প্রশংসার দাবীদার। “মাত্রা”র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়

“মাত্রা”র পরিচালক  গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন,বলেন পাহাড়ের  পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না, তৈরি করতে পারছে না নিজেদেরকে, তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিনসহ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীতের মাঝে শিক্ষা সামগ্রী,শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit