সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

‘বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো?’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপ প্রিজনভ্যানে ওঠেন জুনাইদ আহমেদ পলক। এরপর আরও কয়েকজনকে সেই গাড়িতে ওঠানো হয়। ভ্যানটি ছাড়ার পরপর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান সাবেক প্রতিমন্ত্রী।

এ সময় গণমাধ্যমকর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, ভালো আছেন আপনি? কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই ইন্টারনেট আছে? এসময় ঠোঁটে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো?’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit