রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস সংবাদ সম্মেলনে বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না!

এ ঘটনায় আগামী ২২ ডিসেম্বর রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় মর্মাহত হয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, এখনই কংগ্রেসে আমাদের আইন করা উচিত। এটা অপ্রত্যাশিত যে আমরা আমাদের বাচ্চাদের বন্দুক সহিংসতা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে এভাবে চলতে দেওয়া যায় না।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit