রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কুয়ালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯, জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫, অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ ও সাদিয়া আক্তার ১৯ বলে অপরাজিত ৩১ রান করেন।

এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ইরদিনা বেহ নাবিল ও নুর ইজ্জাতুল সায়াফিকা তিন রান করেন। ২ রান একজন, ১ রান করেন চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান।

বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট। ৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া।

টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit