রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

৪ বছর পর টেস্টে ফিরছেন রশিদ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক :  নিয়মিত ওয়ানডে ও টি-২০ খেললেও প্রায় চার বছর ধরে টেস্ট থেকে দূরে ছিলেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তাকে সাদা পোশাকে দেখতে সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে ফিরছেন ২৬ বছর বয়সী এই স্পিন জাদুকর।

গ্রোয়েন ইনজুরির কারণে লম্বা সময় ধরে তাকে টেস্ট খেলা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আবু ধাবিতেই নিজের শেষ টেস্ট খেলেছেন রশিদ খান।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। তরুণদের নিয়ে স্কোয়াডটি সাজানো হয়েছে। স্কোয়াডে সাত জনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি। দলের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শহীদী।

দলে আছেন-অলরাউন্ডার ইসমত আলম, বাঁহাতি স্পিনার জহির শেহজাদ, বাঁহাতি পেসার বসির আহমেদ আফগান। ত্রয়ী ঘরোয়া ক্রিকেটে দারুণ পাররম্যান্সের পুরস্কার পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় আছেন আজমত উল্লাহ উমারজাই, ফারিদ আহমেদ, রিয়াদ হাসান ও সাদিকুল্লাহ অতল।

রশিদ খানকে নিয়ে আফগানিস্তানের অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল বলেছেন, ‘‘রশিদ খান টেস্ট দলে ফিরেছেন, যা আমাদের লাল বলের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। দলের বাকিরা সম্প্রতি নানগারহার প্রদেশে ভাল প্রস্তুতি নিয়েছিল, যেখানে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিল।’’

আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন শেষে চলে যাবেন। ব্যক্তিগত কাজের জন্য টেস্ট সিরিজে তিনি থাকবেন না। তার জায়গায় হামিদ হাসান প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সহকারী হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল। দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহীদি। সহকারী থাকবেন রহমত শাহ বুলাওয়েতে আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ৬ জানুয়ারি।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখিল, অফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ অটল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়াউর রহান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জাদরান, ফরি আহমেদ মালিক।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit