রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

স্কুলে ভর্তির লটারির ফলাফল প্রকাশ মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ Time View

ডেস্ক নিউজ : সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল পাওয়া যাবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে। প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে এবার সারা দেশে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। তারা সবাই ভর্তি লটারির অপেক্ষায়।

শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, সেখানে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ভর্তির ওয়েবসাইটেও (https://gsa.teletalk.com.bd/) ফল জানা যাবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি সকালে শুরু হবে। সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে।

তিনি জানান, সাধারণত প্রক্রিয়াটি শেষ হলে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। সে হিসাবে দুপুর ২টা থেকে আড়াইটার দিকে শিক্ষার্থীরা ফল পাবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। ওই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রধান শিক্ষকরাও নিজ নিজ স্কুলের লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit