শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

একাত্তরে ইন্দিরার নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ: প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১৬ ডিসেম্বর) দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

লোকসভায় ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আজ বিজয় দিবস। প্রথমেই আমি স্যালুট জানাতে চাই সেই বীর সৈনিকদের, যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিলেন। সেই সময় বাংলাদেশে যা ঘটেছিল, সেই বিষয়ে বাংলাদেশের জনগণের- আমাদের বাঙালি ভাইবোনদের কথা কেউ শোনেনি।

তিনি বলেন, ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আমি তাকে স্যালুট জানাতে চাই। তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন। তিনি এমন নেতৃত্ব প্রদর্শন করেছিলেন, যা দেশটিকে বিজয়ী করে।

এ সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমপর্ণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

সূত্র: এএনআই।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit