শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

গোলান মালভূমিতে বসতি বাড়াবে ইসরাইল, পরিকল্পনা অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি ইসরাইলের চলমান হামলার সমালোচনার পরই নেতানিয়াহু প্রশাসন বসতি সম্প্রসারণের এ ঘোষণা দিলো।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সরকার গোলান মালভূমির অধিকৃত ভূখণ্ডে ‘জনসংখ্যা’ দ্বিগুণ করতে চায়। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল ওই এলাকাটি দখল করে নিয়েছিল। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ। গত ৮ ডিসেম্বর বাশার-আল আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরাইলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করেছে।
 
ইসরাইলের দাবি, দামেস্কের নিয়ন্ত্রণ পরিবর্তন হওয়ার মানে হলো আগে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে গেছে। গোলান হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরাইলের উত্তর-পূর্বাঞ্চল স্পর্শ করেছে। গোলান বর্তমানে ইসরাইলের বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
 
গোলানে এখন ত্রিশটির বেশি ইসরাইলি বসতি আছে, যেখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সেখানে অবৈধ, যদিও ইসরাইলি তা মানতে রাজি নয়। বসতি স্থাপনকারীদের পাশাপাশি সেখানে ২০ হাজারের মতো সিরীয় নাগরিকও আছে।
ওই এলাকাটি ইসরাইলের নিয়ন্ত্রণে যাওয়ার পরে দ্রুজ আরব হিসেবে পরিচিত এসব মানুষ সেখান থেকে পালিয়ে যায়নি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ওই ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রেখে উন্নয়নের পাশাপাশি সেখানে বসতি স্থাপন করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit