শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

যুব এশিয়া কাপজয়ীদের তামিমের মূল্যবান উপহার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতিটি ক্রিকেটারের জন্যই সবচেয়ে মূল্যবান তার ক্রিকেট সামগ্রী। বিশেষ করে একটি ভালো মানের ব্যাট থাকে সকলেরই চাহিদার শীর্ষে। তবে নানা কারণেই ভালো মানের একটি ব্যাট পান না বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে তরুণদের কাছে একটি ভালো মানের ব্যাট স্বপ্নের মতো। আর বাংলাদেশ যুব এশিয়া কাপজয়ী দলের সেই স্বপ্নই পূরণ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

অবশ্য এই উপহারটা এশিয়া কাপ জয়ের আগেই হাতে পেয়েছে ক্রিকেটাররা। দুবাই থেকেই ব্যাট বুঝে পেয়েছেন ক্রিকেটাররা। যা জানা গেছে এবার। অবশ্য তামিমের এই ব্যাট উপহার দেওয়া নতুন কিছু নয়। প্রায়শই নারী ক্রিকেটার ও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের ব্যাট দিতে দেখা যায় তামিমকে।

এবার আরও একবার সেটি করে দেখালেন তামিম। এদিকে, যুব এশিয়া কাপজয়ী দলের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের এখনো দেখা হয়নি। তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে, দেশে ফিরলেই জানা যাবে পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit