শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সারদায় পুলিশ একাডেমির ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।

আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকালে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

নোটিশে আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি, যা অসদাচরণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন পাঠানো হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে দুই দফায় ২৫২ এসআইয়ের নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে ব্যাখ্যা প্রদানের নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit