শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ১৯৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল। পাকিস্তানকে দুর্বল করার জন্য পূর্ব বাংলাকে (বাংলাদেশ) আশ্রয় দিলে তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হবে। কিন্তু ভারত সেইদিন মনে করেনি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে তাদের কথা মতো উঠবে আর বসবে তা কখনো সম্ভব হবে না। 

তিনি বলেন, আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি, আর যুক্ত হবো না। ভারত যদি সম্পর্ক রাখতে হয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো একটি বিশেষ দল, বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো পরিবর্ধন হবে না। সোমবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়ের ভূঁইয়া বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আমেজ বিরাজমান। এরপরও বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ বিজয়কে ধরে রাখতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। যতক্ষণ না এ তত্ত্বাবধায়ক সরকার একটি রোড ম্যাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থানান্তর করা না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

হাসিনা ও তার দোসররা কিন্তু বসে নেই। বিদেশে বসে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দেশকে নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশি-বিদেশি একটি মহল বাংলাদেশের এ অর্জনকে সহজভাবে মেনে নিতে চায় না।রায়পুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, রায়পুর উপজেলার বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit