শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ফ্রান্সে অভিবাসী শিবিরে বন্দুক হামলায় নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর ডানকার্কের কাছে এক অভিবাসী শিবির ও তার আশেপাশে গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় বন্দুকধারী বলে দাবি করা ২২ বছর বয়সী একজন ব্যক্তি নিজেকে নিকটবর্তী ঘাইভেলডে থানায় আত্মসমর্পণ করেন।

অভিযুক্ত অপরাধী পুলিশকে বলেছে, তিনি গুলি চালিয়ে ফরাসি শহর ওয়ার্মহাউটে ২৯ বছর বয়সি একজন ব্যক্তিকে হত্যা করেন এবং পরবর্তীতে লুন-প্লেজ শরণার্থী শিবিরে অন্য চারজনকে হত্যা করেন।

খবরে বলা হয়েছে, ক্যাম্পের নিহত চারজনের মধ্যে দু’জন নিরাপত্তাকর্মী এবং বাকি দু’জন সেখানকার বাসিন্দা।

ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে আরও তিনটি অস্ত্র খুঁজে পেয়েছে। বন্দুকধারীর ওয়ার্মহাউট এবং লুন-প্লেজে গুলি চালানোর উদ্দেশ্য কী ছিল তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

দাতব্য সংস্থা কেয়ার ফর ক্যালাইসের মতে, অভিবাসীরা কয়েক বছর ধরে এই এলাকায় ক্যাম্পে বসবাস করে আসছে, প্রধানত কুর্দি বা আফগান এবং ছোট বাচ্চাসহ অনেক পরিবার সেখানে রয়েছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit