বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

‘তরুণ প্রজন্ম দেশে নতুন অধ্যায় সৃষ্টি করেছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, তরুণ প্রজন্ম এবং যুবকেরা বাংলাদেশের একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এ জন্য আমাদের তরুণ ও যুবকদের সমন্বয়ে আনসার ও ভিডিপি আগামী কার্যক্রমে একটি মাইল ফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, এই দক্ষতা বৃদ্ধির ফলে প্রতিটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজেদের চৌকস সদস্য হিসেবে সমাজে উপস্থাপন করবে, আমরা আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করছি। রোববার দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে দিনাজপুর জেলার ১৩ উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিচালক সমন্বয় নাজমুস সালেহীন নূর, দিনাজপুর সদর উপজেলা অফিসার মো. আব্দুর রউফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষকসহ আনসার ও ভিডিপি সদস্যগণ।

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit