শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

সিলেটে ছক্কা বৃষ্টির পর তামিমের আক্ষেপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে তামিমের ব্যাট হাসছেই। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার ঝড়ো ব্যাটিংয়ে সিলেটে এদিন বরিশালের বিপক্ষে চট্টগ্রামের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৮২ রানে। যেখানে তামিম একাই করেছেন ৫৪ বলে ৯১ রান।

প্রথম ম্যাচে ১৩ রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় ম্যাচে তামিম খেলেন ৩৩ বলে ৬৫ রানের ইনিংস। এরপর তৃতীয় ম্যাচে ধীর গতির ২১ রানের ইনিংসে সমালোচিত হওয়ার হতে হয় তাকে। এবার ফের জবাবটা দিলেন তামিম। বরিশালের বিপক্ষে তামিমের ইনিংসটি সাজানো ছিল ৬ছক্কা ও ৭ চারে।

অল্পের জন্য টি-টোয়েন্টি সেঞ্চুরি মিস করেছেন তামিম। মাত্র ৯ রান দূরে মেহেদী হাসানের বলে থামতে হয়েছে তামিমকে। তামিম ঝড় থামার পর অবশ্য বেশি দূর যায়নি চট্টগ্রামের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮২ রান তুলে থামে চট্টগ্রামের ইনিংস। যেখানে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। বরিশালের বোলারদের মধ্যে ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit