শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

টিএমজিবি সদস্য সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) তাদের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৪ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেনকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু এবং ফ্রন্টটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদোয়ান ফেরদৌস।

অনুষ্ঠানে মোট ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমজিবি সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান, সহ-সভাপতি (গভর্নমেন্ট এন্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি (আন্তর্জাতিক) মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, নির্বাহী সদস্য নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা টিএমজিবির এই উদ্যোগের প্রশংসা করেন। টিএমজিবি আশা করে, এই বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হতে সাহায্য করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit