বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হবে সরকারের সফলতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী দেড় কোটি বাংলাদেশি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রক্রিয়াগত জটিলতা আর তথ্যের ঘাটতি থাকায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। বিশাল এই নাগরিকদের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়ার উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও জানানো হয়েছে। মনে রাখতে হবে, দেড় কোটি প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা। তাছাড়া দূতাবাসগুলোকেও সংস্কারের আওতায় আনা উচিত। 

শফিক রেহমান বলেন, বিদেশে বাংলাদেশের যেসব দূতাবাস রয়েছে, তারা আসলে কি কাজ করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। দেশের বিভিন্ন খাতে এখন সংস্কার হচ্ছে, বিদেশি দূতাবাসগুলোকেও সংস্কারের মধ্যে আনা উচিত।

তিনি বলেন, ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। অথচ আমার সন্দেহ, তিনি বাংলা লিখতে পারেন কি না। বিশ্ববিদ্যালয়টিতে একটি বঙ্গবন্ধু চেয়ারও আছে। আমার বলব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনই চিঠি লেখা, যাতে তারা বঙ্গ বন্ধু চেয়ার অপসারণ করে এবং শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিল করে। 

ড. জাহাঙ্গির আলম বলেন, ৪১টি দেশে প্রবাসীদের ভোটাধিকারের অধিকার রয়েছে। আমাদের দেশেও সেটা করার সক্ষমতা রয়েছে। আমরা চাই বিশ্বের ৪২তম দেশ হোক বাংলাদেশ। মাহিন সরকার বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো এবং তাদের ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তার সমাধান করতে হবে অন্তর্বর্তী সরকারকে। ইতোমধ্যে প্রবাসীদের কি ধরনের সমস্যা রয়েছে, দেশের বাইরের সমস্যা নিয়েও কথা বলেছি। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit