বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় ছিনতাই রোধ করতে শেষ রাতে পুলিশকে টহল বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ছিনতাই বেড়ে গেছে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। ছিনতাই যাতে কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা অ্যালার্মিং কিছু না।

তিনি বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদ্‌যাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইন-শৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য বছর যেভাবে হয় এবারও  ১৬ ডিসেম্বর কিংবা ২৫ ডিসেম্বর সেভাবে পালিত হবে। ইজতেমা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে একটা আলোচনা হয়েছে। তাবলিগ জামাতের সঙ্গে আমরা আগামী ১৮ ডিসেম্বর আবার বসব। এর আগে যেভাবে হয়েছে এবারও সেভাবেই ইজতেমা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit