রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নান্নু-আকরামদের নিয়ে বিজয় দিবস ক্রিকেট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : অন্যান্য বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে বিজয় দিবস ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ম্যাচে মুখোমুখি হবে শহিদ মুশতাক একাদশ ও শহিদ জুয়েল একাদশ। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন সকার সাড়ে দশটায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।

বিজয় দিবস ক্রিকেটে বরাবরের মতো এবারই থাকছে সাবেক তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। রকিবুল হাসান থেকে শুরু করে গাজী আশরাফ হোসেন হয়ে মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খানরা শোভা বাড়াবেন এই ম্যাচের।

শহীদ মুশতাক একাদশ: আব্দুল হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসাইন শান্ত, খান আব্দুর রাজ্জাক, খন্দকার সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।

শহীদ জুয়েল একাদশ : এ এস এম রকিবুল হাসান, এহসানুল হক সেজান, এনামুল হক মনি, হাবিবুল বাশার সুমন, হারুন অর রশিদ লিটন, ফয়সাল হোসেন ডিকেন্স, জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নেয়ামুল রশিদ রাহুল, সেলিম সাহেদ, সানাউর হোসোন, শাহরিয়ার নাফিস, তালহা জুবায়ের।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit