রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ওয়াসিমের একদিন পর ফের অবসরের ঘোষণা দিলেন আমিরও। দুজনই পাকিস্তানের জার্সিতে সবশেষ খেলেছিলেন জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির লিখেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, তবে অনিবার্য ছিল। আমার মনে হয়েছে, পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়, যারা পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ’

‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। যা চিরকাল রয়ে যাবে। সব কিছুর জন্য পিসিবিকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবার, বন্ধু-বান্ধবসহ যারা আমাকে অবিরামভাবে ভালোবেসে এবং সমর্থন দিয়েছে তাদেরও। ’

২০০৯ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়া আমির ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ ও  ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন। মাঝখানে অবশ্য ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন বাঁহাতি এই পেসার। ২০২০ সালের শেষ দিকে টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে অবসর নিয়েছিলেন তিনি। আবার পাকিস্তান দলে ফিরে আসেন গত এপ্রিলে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit