বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

কীভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো : রাশমিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ১৩ ডিসেম্বর সকালে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশি হানা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। সারা দিন আদালতে দড়ি টানাটানি চলার পর অবশেষে অভিনেতা অন্তর্বতী জামিন পান। অনেকেরই কৌতূহল ছিল, এত বড় একটা ঘটনা ঘটলো আল্লুর সঙ্গে, অথচ পর্দার শ্রীবল্লী, অর্থাৎ পুষ্পা ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা চুপ কেন? অবশেষে মুখ খুলেছেন তিনি।

রশ্মিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দু্টি ঘটনায় আমি মর্মাহত।’

গত ৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সে ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। ফলে, আল্লু অর্জুনকে শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়।

শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit