শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘বাংলাদেশে ইজতেমা একটাই হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : ‘বাংলাদেশে ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানবেন না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। এসময় একসঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সাদপন্থিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ইজতেমা একটাই হবে। দ্বিতীয় কোনো ইজতেমা আমরা মেনে নেবো না। আমরা কখনো মানবো না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, হক বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো প্রশ্রয় দেয়, আমরা তা বরদাশত করবো না। বৈষম্যের (অবসানের) জন্য এ দেশের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, আলেম ওলামারাও এভাবে জীবন দিয়েছেন। তাই বাংলাদেশে ইজতেমা একটাই হবে। আমরা এখনো ভাইদের আহ্বান করবো, আমরা একসঙ্গে থেকেছি, খেয়েছি। আসুন একসঙ্গে ইজতেমা করি।

সমাবেশে অন্য বক্তারা বলেন, আমরা অন্তর্বর্তী সকারের কাছে আহ্বান জানাবো, আপনারা বাতিল পক্ষকে পশ্রয় দিবেন না। হকের পক্ষে যারা থাকেন তারা দুর্বল হয়, আর যারা বাতিল তারা শক্তিশালী হয়। কিন্ত পরিশেষে যারা হকের পক্ষে থাকেন তারাই চূড়ান্ত বিজয় অর্জন করেন। যারা হেফাজতে ইসলামসহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা।

দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে সাদপন্থিদের মামলা, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ছাত্র ও তাবলীগের সাথীদের ওপর হামলার বিচার এবং সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ দখলের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। এতে তাবলীগ জামায়াতের একাংশ (জোবায়েরপন্থি) ও তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের সাথীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit